বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রায় ৪ বছরের অধিক সময় কাজ করেছে স্প্যানিশ কোচ হ্যভিয়ের ক্যাবরেরা। ইতিমধ্যে বাফুফের সাথে শেষ হয়েছে তার চুক্তি। হামজা সমিত দের নতুন কোচের সন্ধানে এখন বাফুফে। আজ অনুষ্ঠিত হয়েছে দল কমিটির সভা ও।
ফর্টিজে প্রায় দেড় ঘন্টা সভা তে বৈঠক করার পর বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু প্রেস ব্রিফ করেন। কোচ নিয়োগের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, 'বিশেষ কমিটি একটি তালিকা দিয়েছিল। সেই তালিকা আজ আরো সংক্ষিপ্ত হয়েছে। দশ জনের তালিকা থেকে আগামী তিন দিনের মধ্যে কোচের বিষয়টি চূড়ান্ত হবে।'
আগামী তিন দিন সংক্ষিপ্ত করা তালিকায় থাকা কোচদের অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হবে। যেখানে ব্রাজিল জার্মানির কোচ রাও আছেন। বেতন, সুযোগ সুবিধা সহ সকল বিস্তারিত জানানো হবে সেই মিটিংয়ে।
আগামী মাসে বাংলাদেশ জাতীয় দল প্রথমবারের মতো খেলতে যাবে ইউরোপের মাটিতে। ৫ জুন সান মারিনোর বিপক্ষে তাদের মাটিতে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। পাশাপাশি সেই সময় মালদ্বীপে অনুষ্ঠিত হবে চার জাতির টুর্নামেন্ট। বাফুফের পরিকল্পনায় ছিলো অ-২৩ দল পাঠানোর। তবে মালদ্বীপের অনুরোধে বাফুফে সেখানে জাতীয় দল পাঠানোর চিন্তাভাবনা করছে। এক সাথে দুই জায়গায় জাতীয় দল খেললেও ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি থাকবে একমাত্র সান মারিনো ম্যাচেই।

logo-2-1757314069.png)
