Logo
×

খেলা

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৪ মে ২০২৬, ২১:৪৪

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


সোমবার অনুষ্ঠিত বিসিবির অ্যাড-হক কমিটির তৃতীয় সভায় এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সভায় সিদ্ধান্ত হয়েছে, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পূর্বের অ্যাড-হক কমিটি অবিলম্বে বিলুপ্ত করা হবে। একই সঙ্গে বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে।


নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদনও দিয়েছে বোর্ড। এই কমিশনে জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি থাকবেন, আর বাকি দুই সদস্য মনোনীত করবে বিসিবি। এই কমিশনই পুরো নির্বাচনী কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে।


অন্যদিকে, বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন অগ্রগতির খবর দিয়েছে বোর্ড। আগামী দুই বছরের জন্য বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে কোকা-কোলা বাংলাদেশ। বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটি এখন থেকে বিসিবির বিভিন্ন কার্যক্রমে পানীয় ও জলীয় পুষ্টি সহায়তা প্রদান