পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা; প্রথমবার ডাক পেয়েছেন তানজিদ তামিম-অমিত হাসান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২০:২৯
ঘরের
মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুই
ফরম্যাটের সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে
সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে
জয়ের পর এবার তিন
ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
মাঠে গড়ানোর অপেক্ষায়। এর মাঝেই আসন্ন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা
করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার
(২৬ এপ্রিল) পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট
সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের
দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে
ডাক পেয়েছেন অমিত হাসান। ঘরোয়া
ক্রিকেটে নিয়মিত রান ফোয়ারা ছোটানো
এই ব্যাটার এখন অভিষেকের অপেক্ষায়।
এছাড়া বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো
ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিমও।
বাংলাদেশ
দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম,
মুমিনুল হক, মুশফিকুর রহিম,
লিটন কুমার দাস, মেহেদী হাসান
মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল
ইসলাম, নাঈম হাসান, ইবাদত
হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

logo-2-1757314069.png)
