কোহলির প্রভাবে ক্রিকেটে আগ্রহী জকোভিচ, ভারতে দেখা করার ইচ্ছা প্রকাশ
মেহেদী হাসান
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:৩৯
সার্বিয়ায় ক্রিকেট খুব বেশি পরিচিত বা জনপ্রিয় নয়, এটা সবারই জানা। তবে এই ধারা থেকে ব্যতিক্রম হিসেবে উঠে এসেছে নোভাক জকোভিচের নাম। টেনিস দুনিয়ার এই কিংবদন্তি ধীরে ধীরে ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন, আর এর পেছনে বড় ভূমিকা রেখেছেন বিরাট কোহলি।
সম্প্রতি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জকোভিচ জানান, আগে ক্রিকেট নিয়ে তার তেমন কোনো আগ্রহ ছিল না। কিন্তু বিরাট কোহলির সঙ্গে পরিচয়ের পর থেকেই খেলাটির প্রতি তার আগ্রহ তৈরি হতে শুরু করে।
কোহলিকে নিয়ে জকোভিচ বলেন, তিনি শুধু একজন বিশ্বমানের ক্রিকেটারই নন, ব্যক্তিগতভাবেও তার খুব কাছের একজন বন্ধু, যার প্রতি তার গভীর সম্মান রয়েছে। কোহলির কারণেই এখন তিনি নিয়মিত ক্রিকেট খেলা দেখেন এবং এই খেলাটি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন।
ভবিষ্যতে ভারতে গেলে বিরাট কোহলির সঙ্গে দেখা করার ইচ্ছার কথাও জানান জকোভিচ। তিনি আশা প্রকাশ করেন, সুযোগ হলে তারা একসঙ্গে কিছুটা সময় কাটাবেন এবং আনন্দের সঙ্গে টেনিস ও ক্রিকেট - দুই খেলাতেই অংশ নেবেন।

logo-2-1757314069.png)
