Logo
×

খেলা

সিরিজ বাঁচানোর ম্যাচে মুস্তাফিজ কি ফিরছেন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৪:২৭

সিরিজ বাঁচানোর ম্যাচে মুস্তাফিজ কি ফিরছেন?

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ দল। সেদিন টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে তারা। তবে ইনজুরির কারণে ম্যাচ শুরুর আগে ছিটকে যান মুস্তাফিজুর রহমান। আগামীকাল সিরিজ বাঁচানোর লড়াই, এই ম্যাচে বাঁহাতি কাটার মাস্টারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে কৌতূহল। 


-আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসেন পেসার শরিফুল ইসলাম। মুস্তাফিজ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘উনি এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ।’ ধারণা করা হচ্ছে কালই একাদশে ফিরবেন দ্য ফিজ।


প্রথম ম্যাচে টস করার জন্য যখন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ছুটে যান হেড কোচ ফিল সিমন্স। এরপর মিরাজের সঙ্গে কথা বললেন। ঠিক তখনই বদলে যায় দলের তালিকা।


কী হয়েছে, ঠিক বোঝা যাচ্ছিল না। তবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটতে সময় লাগেনি। শেষ মুহূর্তের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান মুস্তাফিজ। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মুস্তাফিজ ওয়ার্মআপের সময়ে ডান হাঁটুতে অস্বস্তি বোধ করেছে। ঠিক টসের আগে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে, সে আজ খেলছে না। শরিফুল খেলছে তার জায়গায়।’