Logo
×

খেলা

প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের দাপট, কিউইদের ধীর শুরু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৩

প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের দাপট, কিউইদের ধীর শুরু

মিরপুরের উইকেট যে শুরুতে কিছুটা ধীরগতির আচরণ করতে পারে, সেই পূর্বাভাসই সত্য হলো মাঠে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নামা স্বাগতিকরা প্রথম থেকেই লাইন-লেংথ ধরে রেখে চাপে রাখে নিউজিল্যান্ডের ব্যাটারদের। ফলে পাওয়ার প্লের ১০ ওভার শেষে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে মাত্র ৩৮ রান।

বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। ইনিংসের সপ্তম ওভারে তার দারুণ ডেলিভারিতে বোল্ড হন ওপেনার নিক কেলি। ২৩ বলে মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন এই কিউই ব্যাটার। নিয়ন্ত্রিত বোলিং আর টাইট ফিল্ডিংয়ে প্রথম ১০ ওভারে ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখে বাংলাদেশ। ধীরগতির উইকেটে কিউইদের রান তোলার গতি ছিল বেশ মন্থর।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত করতে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সেই লক্ষ্য সামনে রেখেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নেমেছে তারা, যেখানে শুরুটা হয়েছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে।