তামিমের নেতৃত্বে বিসিবির নতুন ১১: কারা আছেন এই অ্যাডহক কমিটিতে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২২:৪৪
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের অ্যাডহক কমিটি বানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ১০ জনকে। তামিম ছাড়া অ্যাডহক কমিটির তালিকায় সাবেক ক্রিকেটার আছেন আরও দুইজন। সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খান।তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ও ফাহিম সিনহা।
নান্নু তামিমের মতো আবার সাবেক অধিনায়কও। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দীর্ঘদিন কাজ করার পর বিসিবিতে অন্য ভূমিকায় ব্যস্ত ছিলেন। এবার বসবেন সরাসরি বোর্ড সভায়। অন্যদিকে আতহার আলী খান খেলোয়াড়ি জীবন শেষে বনে গেছেন খ্যাতনামা ধারাভাষ্যকার। এছাড়া বাকিদের মধ্যে প্রাধান্য পেয়েছেন দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দের উত্তরাধিকাররা। এনএসসির পরিচালক আমিনুল এহসান সবার আগে নাম ঘোষণা করেন ব্যারিস্টার রাশনা ইমামের নাম। তিনি প্রখ্যাত ব্যারিস্টার আখতার ইমামের মেয়ে। তার আরেক পরিচয় তিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
এর বাইরে কমিটিতে আছেন মির্জা ইয়াসির আব্বাস। তার বাবা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির আরেক বর্ষীয়ান নেতা, কক্সবাজার-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সন্তান সৈয়দ ইব্রাহীম আহমেদ আছেন কমিটিতে। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে ফাইন্যান্সে এমএসসি এবং অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে ডিবিএ সম্পন্ন করেছেন। অর্থমন্ত্রী ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুকে রাখা হয়েছে কমিটিতে। এর বাইরে আছেন মির্জা সালমান ইস্পাহানি। তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। রফিকুল ইসলাম বাবু একসময় বোর্ড পরিচালক ছিলেন। দুই মেয়াদে বিসিবি পরিচালক হিসেবে কাজ করা তানজিল চৌধুরী আছেন অ্যাডহক কমিটিতে। ক্লাব ক্রিকেটের সফল দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাফল্যের পেছনে আছে বড় অবদান।
এছাড়া নাজমুল হাসান পাপনের বোর্ডে থাকা ফাহিম সিনহাও আছেন এই কমিটিতে। তিনি প্রয়াত বোর্ড সভাপতি ও খ্যাতনামা ক্রীড়া সংগঠক আফজালুর রহমান সিনহার পুত্র। অ্যাডহক কমিটির ১১ জনের মধ্যে তামিম ইকবালসহ মোট পাঁচজন সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। তামিম ছাড়া বাকিরা হচ্ছেন মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু। তারা প্রত্যেকেইে কাউন্সিলর ছিলেন।

logo-2-1757314069.png)
