বিলুপ্ত
ঘোষণা করা হয়েছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ। মঙ্গলবার (৭ এপ্রিল) এই
পর্ষদ ভেঙে দেয় জাতীয়
ক্রীড়া পরিষদ (এনএসসি)।
আগের
কমিটি ভেঙে এরই মধ্যে
১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
তামিম ইকবালকে। তিন মাস দায়িত্ব
পালন করবে এই কমিটি।
মঙ্গলবার
(৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে
এ কথা জানিয়েছেন জাতীয়
ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তার আগে তিনি
এনএসসির গঠিত কমিটির প্রতিবেদন
তুলে ধরেন।
তামিম
ইকবালের নেতৃত্বে এডহক কমিটির অন্য
সদস্যরা হলেন- আতহার আলী খান, মিনহাজুল
আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ,
ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এরই
মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার কথা
আইসিসিকেও ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে। নতুন
এডহক কমিটির নামও পাঠানো হয়েছে
বলে জানিয়েছেন আমিনুল এহসান।
প্রসঙ্গত,
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির নির্বাচন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বয়স ছয় মাস
হওয়ার মধ্যেই বিলুপ্ত হলো। দায়িত্ব গ্রহণের পর থেকেই অবশ্য
চরম বিরোধিতার মুখে পড়েছেন বুলবুল।
অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের পরপরই
বিসিবিকে বয়কট করেছিলেন অনেক
ক্লাব কাউন্সিলররা। প্রথম বিভাগ লিগেও অংশ নেয়নি ৮টি
দল। একই কারণে এবার
ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও দেখা
দেয় অনিশ্চয়তা। তার ওপর আবার
বিদ্রোহী কাউন্সিলরদের দেয়া চিঠির ভিত্তিতে
বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম নিয়ে তদন্ত করেছে
এনএসসি। তদন্তের পর বিলুপ্তই করা
হলো কমিটি।
বুলবুলের
নেতৃত্বে কমিটি গঠনের পর পদত্যাগই করেছিলেন
৭ জন পরিচালক। এর
মধ্যে গত শনিবারের বোর্ড
সভার দিনই পদত্যাগ করেন
চারজন। বোর্ড সভা শেষেই পদত্যাগ
করেন ফাইয়াজুর রহমান। পরে রাত ১০টার
দিকে পদত্যাগপত্র দেন শানিয়ান তানিম
ও মেহরাব আলম চৌধুরি। এরপর
গভীর রাতে পদত্যাগ করেন
মঞ্জুর আলমও। পদত্যাগ করা আগের ৩
পরিচালক হলেন- ইশতিয়াক সাদেক, ইয়াসিন ফয়সাল ও আমজাদ হোসেন।

logo-2-1757314069.png)
