Logo
×

খেলা

সেঞ্চুরিতে অভিষেকেই ইতিহাস ১৫ বছরের ক্রিকেটারের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১৫:৩৮

সেঞ্চুরিতে অভিষেকেই ইতিহাস ১৫ বছরের ক্রিকেটারের

রুয়ান্ডার কিশোরী ওপেনার ফ্যানি উতাগুশিমানিন্ডে অভিষেক ম্যাচেই গড়লেন ইতিহাস। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে তিনি হয়ে গেলেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। শুধু তাই নয়, অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার বিরল কীর্তিও প্রথমবারের মতো নিজের করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার।


নাইজেরিয়ার তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভালে অনুষ্ঠিত নাইজেরিয়া ইনভাইটেশনাল নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘানার বিপক্ষে ৬৫ বলে অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফ্যানি। তার ইনিংসে ছিল ১৭টি চার।


ফ্যানির ব্যাটে ভর করে রুয়ান্ডা নির্ধারিত ২০ ওভারে তোলে উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ঘানা। শেষ পর্যন্ত উইকেটে ৮৮ রানেই থেমে যায় তারা। ফলে ১২২ রানের বড় জয় তুলে নেয় রুয়ান্ডা।


এর আগে নারী টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ডটি ছিল উগান্ডার প্রসকোভিয়া আলাকোর দখলে। তিনি ২০১৯ সালে ১৬ বছর ২৩৩ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। রুয়ান্ডার হয়েও আগের রেকর্ডটি ছিল গিসেল ইশিমওয়ের, যিনি ২০২১ সালে ১৭ বছর দিন বয়সে এই কীর্তি গড়েন।


ম্যাচে বল হাতেও উজ্জ্বল ছিলেন বেলিজ মুরেকাতেতে। তিনি উইকেট নিয়ে ঘানার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।


অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরির জন্য ফ্যানি উতাগুশিমানিন্ডেকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়।