Logo
×

খেলা

বজ্রপাত ও বৃষ্টিতে জামালদের অনুশীলন বাতিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২২:১৬

বজ্রপাত ও বৃষ্টিতে জামালদের অনুশীলন বাতিল

বিকেল থেকেই ঢাকার আকাশ মেঘলা। সামিত সোম-জামাল ভূঁইয়ারা এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের জন্য প্রস্তুত ছিলেন। অনুশীলন আরম্ভের খানিক পর শুরু হয় তীব্র বৃষ্টি বজ্রপাত। এমতাবস্থায় কোনো প্রকারের ঝুঁকি নেননি বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজকের অনুশীলন সেশন বাতিল করেন তিনি।


৩১ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ। ম্যাচের আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল কিংস অ্যারেনায় অনুশীলন করছে। গত দুই দিন অনুশীলন হলেও আজ বৃষ্টির জন্য আর সম্ভব হয়নি।


জাতীয় দলের অনুশীলন বৃষ্টিতে ব্যাঘাত হলেও -২০ দলের অনুশীলন অবশ্য ঠিকই হয়েছে। জাতীয় স্টেডিয়ামে বিকেলে বেশ স্বাভাবিক নিয়মেই অনুশীলন চলেছে।


২৪ মার্চ মালদ্বীপে সাফ -২০ টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ। আগামী পরশু এই টুর্নামেন্টের জন্য সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।