Logo
×

শেয়ারবাজার

ডিএসইতে উত্থান হলেও সিএসইতে পতন, কমেছে লেনদেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২০:৫২

ডিএসইতে উত্থান হলেও সিএসইতে পতন, কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। এ সংঘাত দীর্ঘমেয়াদী হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এতে একশ্রেণির বিনিয়োগকারী শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে দিয়েছে। ফলে, পুঁজিবাজারে সূচক পতনের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। একইভাবে সোমবার সকাল থেকেই সূচকে উত্থানে লেনদেন শুরু হয়। তবে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা পতনমুখী প্রবণতায় নেমে আসে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২২.৫৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৪০.৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫৪.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪৯টি কোম্পানির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত আছে ৬৮টির।

এদিন ডিএসইতে মোট ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৬১.১২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮.২৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৮১.৩৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৬৬ পয়েন্ট কমে ৮৮৪.৮৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬৯.৮৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৭২.৮৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।

দিন শেষে সিএসইতে ৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।