Logo
×

রাজনীতি

পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৫২

পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতার মধ্যে দুটি আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০ আসনের মধ্যে আদালতের আদেশে এ দুটি আসনের ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আমাদের বলেছেন- আমরা যেন পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করি। সেজন্য এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।

গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই আদেশ দেন।