যশোরের বেনাপোল বাজারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা করা হয়েছে হয়েছে অভিযোগ করেছে তার দল। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়।
তবে গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপদে রয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। এই হামলায় কারা জড়িত ছিল এবং এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, বেনাপোল সীমান্তসংলগ্ন ভারতীয় ভূখণ্ডে পুশ-ইনের (জোরপূর্বক ঠেলে দেওয়া) চেষ্টায় ১০-১২ জনের একটি দল দ্বিতীয় দিনের মতো অবস্থান করছে। চলমান এই সীমান্ত পরিস্থিতি ও পুশ-ইন ইস্যুর বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আজ বুধবার বেনাপোল সফরে গেছেন

logo-2-1757314069.png)
