Logo
×

রাজনীতি

ছাত্রদলের হল কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করা ছাত্রশক্তির সাইফুল্লাহর স্বাক্ষরেই ৬টি হলে কমিটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:১২

ছাত্রদলের হল কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করা ছাত্রশক্তির সাইফুল্লাহর স্বাক্ষরেই ৬টি হলে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করা ছাত্রশক্তির সাইফুল্লাহর স্বাক্ষরেই ৬টি হলে কমিটি ঘোষণা করেছে ছাত্রশক্তি

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটি জানিয়েছে, কমিটি গঠনের মাধ্যমে তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চায়। তবে কমিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন অনেকে।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন। মাস্টারদা সূর্য সেন হল, বিজয় একাত্তর হল,শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, হাজী মুহম্মদ মুহসীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, অমর একুশে হলে আংশিক কমিটি দিয়েছে সংগঠনটি। তবে কমিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন।

এরা আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে করা বিক্ষোভের ভিডিও শেয়ার করেছেন। ফেসবুকে ভিডিও শেয়ার দিয়ে অনেকে লিখেছেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল কমিটি প্রকাশ করল ইসলামী ছাত্রশিবিরের প্রক্সি ‘জাতীয় ছাত্রশক্তি’।