Logo
×

রাজনীতি

মাদানীর বিয়েতে সমালোচনা কিন্তু সাদিকের বিয়েতে আনন্দের কারণ জানালেন কাসেমী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০

মাদানীর বিয়েতে সমালোচনা কিন্তু সাদিকের বিয়েতে আনন্দের কারণ জানালেন কাসেমী

ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিয়েতে সমালোচনা হলো, ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিয়েতে আনন্দ হলো- এর কারণ জানালেন শরিয়াহভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী।

১৪ মে রাত ১২টা ২৮ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি তুলে ধরেন। মুফতি মামুনুর রশিদ কাসেমী লিখেছেন, ‌‘মাদানী ভাই মাসনা বিবাহ করলেন, সবাই করলো সমালোচনা। কেউ কেউ বাড়াবাড়ি বলেও আখ্যা দিলো। আর সাদিক ভাই বিবাহ করলেন, সবাই আনন্দ প্রকাশ করলো। কারণ কী জানেন? কারণ, সাদিক ভাইয়েরটা প্রথম বিবাহ আর মাদানী ভাইয়েরটা মাসনা বিবাহ। (আল্লাহ তা’আলা উভয় ভাইয়ের দাম্পত্য জীবনে বারাকাহ দান করুন)

কেউ প্রথম বিবাহ করলে আমরা যেভাবে আনন্দ প্রকাশ করি, পরবর্তী বিবাহতে তার থেকেও বেশি সমালোচনা ও ভর্ৎসনা করি, অথচ উভয়টি আল্লাহ তা’আলার দেওয়া হালাল বিধান। যতক্ষণ পর্যন্ত এক বিবাহ আর একাধিক বিবাহকে এক নজরে দেখা না হবে, একই রকম আচরণ না করা হবে, ততক্ষণ ঈমানে সমস্যা রয়েই যাবে। বিবাহকে সহজ করুন, গুনাহমুক্ত জীবন গড়ুন, একাধিক বিবাহকে সহজ করুন জেনামুক্ত বিশ্ব গড়ুন।’