সাংবাদিকদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি করল ছাত্রদল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৯:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের মারধরের ঘটনায় তদন্ত কমিটি করেছে ছাত্রদল।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ছাত্রদলের অফিশিয়াল পেজ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগের তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো।

logo-2-1757314069.png)
