বিভিন্ন ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতিতে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়— ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতারা এই সভায় অংশ নেবেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। এতে সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

logo-2-1757314069.png)
