Logo
×

রাজনীতি

থানায় মব ছাত্রদলের ফ্যাসিবাদী আচরণ : ফরহাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০০:৫২

থানায় মব ছাত্রদলের ফ্যাসিবাদী আচরণ : ফরহাদ

ছাত্রদলের নেতকর্মীরা রাজধানীর শাহবাগ থানায় মব করেছেন বলে অভিযোগ করেছেন ডাকসু নেতারা। তারা বলেছেন, এর মধ্য দিয়ে ছাত্রদলের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাবিতে মিছিল শেষে তিনি এ অভিযোগ করেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমর্থনে ছাত্রদল শাহবাগ থানায় চড়াও হয়েছে কি না সেই প্রশ্নও তোলেন তিনি।

এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, থানায় থামলা চালিয়ে ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেশী শক্তির রাজনীতি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। এর আগে রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। থানার ভেতরে আটকে তাদের বেধড়ক মারধর করা হয়।

রাত ৮টার দিকে শাহবাগ থানায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে আসেন ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক। এ সময় তাদের বেশ কয়েকবার মারধর করা হয়। এ ছাড়া ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভিও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।