Logo
×

রাজনীতি

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে বিষ্ফোরক তথ্য বাগছাসের বহিস্কৃত নেতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:১৪

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে বিষ্ফোরক তথ্য বাগছাসের বহিস্কৃত নেতার

অন্তবর্তী সরকারের একজন উপদেষ্টার বিরুদ্ধে নিজের স্ত্রী ও শ্বাশুড়িকে তুলে নেয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু।


বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। দ্য রিপোর্টের পাঠকদের জন্য হুবহু পোস্ট টি দেয় হলো।


" ১৪ ই আগস্ট ২০২৫,আমি জেলে থাকা অবস্থায় একজন উপদেষ্টার নির্দেশে মোহাম্মদপুর এর টোকাই কিশোরগ্যাং সদস্যদের সাহায্যে প্রথমে আমার শাশুড়ীর অফিস থেকে আমার শাশুড়ীকে তুলে নিয়ে গিয়ে তারপর তাকে জোর করে আমার বাসায় নিয়ে গিয়ে আমার বউকে অপহরণ করে মন্ত্রীপাড়ায় নিয়ে যাওয়া হয় পুরো সিনেম্যাটিক কায়দায়।


দুর্ধর্ষ এই অভিযান চলে মন্ত্রীপাড়ার কালো গাড়ি ব্যবহার করেই।


আমার শাশুড়ীকে ও বউকে অপহরণ করেই থেমে যান নি যারা,জোরপূর্বক আমার মামলার ফাইল কেড়ে নিয়ে আমাকে দীর্ঘ ১৭৪ দিন জেলে বন্দি রাখেন,যেখানে আমার ১৫ দিনেই জামিন হবার কথা ছিলো।শুধু তাই নয় টানা ৭মাস আমার ফ্যামিলিকে তারা তাদের ঠিক করা এপার্টমেন্ট এ রাখে এবং ২৪ঘন্টা নজরদারিতে রাখে।


অপহরণের পর আমার বউকে দিয়ে প্রেস ব্রিফিং,আমার মামলার ফাইল জিম্মি করে আমাকে জেলে আটকে রাখা।


এই টোটাল ঘটনায় যতগুলো অন্যায় ঘটেছে আমি তার বিচার চাই এবং বিচার পাওয়ার জন্য মামলা করতে চাই।


সাবেক উপদেষ্টা এবং তার গ্যাং বাহিনীর বিরুদ্ধে মামলা করতে কেউ কি আমাকে সাহায্য করবেন প্লিজ?"