Logo
×

রাজনীতি

চমক দেখাতে পারলেন না অভিনেত্রী চমক, ভরসা রাখেনি বিএনপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৪:০২

চমক দেখাতে পারলেন না অভিনেত্রী চমক, ভরসা রাখেনি বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি অভিনেত্রী চমক।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আগ্রহ প্রকাশ করেন। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি।

সে সময় সাক্ষাৎকার শেষে চমক গণমাধ্যমকে বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।

উল্লেখ্য, গেল ২০২৪ সালে জুলাই আন্দোলনে সোচ্চার হয়ে আলোচনায় আসেন চমক। তখন তাকে অনেকেই জেন-জিদের নেত্রী হিসেবে অভিহিত করতেন। তবে সরাসরি কোনো দলের রাজনীতিতেই সক্রিয় হননি তিনি। কিন্তু সম্প্রতি হুট করেই নিজেকে বিএনপির সমর্থক ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দেন। সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মাঠে নামলেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় তার রাজনৈতিক যাত্রার প্রথম ধাপেই ধাক্কা খেলেন এই অভিনেত্রী।