জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করা ইসকাক সরকার। শনিবার (১৮ এপ্রিল) এনসিপির এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মোহাম্মদ ইসহাক সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাজনৈতিক জীবনে তিনি এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

logo-2-1757314069.png)
