মাদ্রাসা-ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের, পরে জানা গেল পালানোর নেপথ্যে প্রেম!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৯
গাজীপুরের শ্রীপুরে দিনে-দুপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অপহৃত ছাত্রী একটি মসজিদের ইমামের কন্যা। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকের পোস্টে জামায়াত আমির এসব কথা লেখেন। পরে শনিবারও এক অনুষ্ঠানে নিজের মেয়ের দিকে তাকিয়ে হলেও গাজীপুরের মেয়েটিকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীকে আহবান জানান জামায়াতের আমির!
গাজীপুরের শ্রীপুরে বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ করেছে ওই মেয়ের বাবা। তবে পুলিশ বলছে প্রেম করে বিয়ে করে পালিয়েছে ওই তরুণী।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানার পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনার পরপরই ওই ছেলের মা, চাচা, ফুপা ও কাজিনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

logo-2-1757314069.png)
