হাসপাতালে হাম চিকিৎসার জন্য আইসিইউয়ের কোনো অস্তিত্ব নেই: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:৫৫
হাসপাতালে হাম চিকিৎসার জন্য আইসিইউয়ের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান। আজ রাজধানী হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় জামায়াত আমির সাংবাদিকদের বলেন, ‘দেশের হামের অবস্থা কী, দেখতে এসেছি। হাসপাতালে শয্যার চেয়ে রোগী বেশি। সংসদে এটা নিয়ে কথা বলব। পুরো স্বাস্থ্যখাত নাজেহাল অবস্থা। হাসপাতালকে বাজার বলা যেতে পারে।’ শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, ‘শিক্ষা খাতে রিসার্চের ব্যবস্থা নাই। সরকারি ফান্ড নয়, নিজেদের পকেটের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করতে পারে।’
তিনি আরও বলেন, ‘সরকারে না থেকেই জনকল্যাণের চিন্তা করি, তাহলে সরকারে থাকলে কী করতাম! জনস্বার্থ ও জনকল্যাণ নিয়ে কাজ করি। সরকারের ট্যাক্সের হিসেব অনুযায়ী কাজ করতে হবে সরকারকে।’
জামায়াত আমির বলেন, ‘হাম চিকিৎসার জন্য আইসিইউর কোনো অস্তিত্ব নেই হাসপাতালে। সরকারের অনেক কিছু কিতাবে ও খাতায় আছে, কিন্তু বাস্তবে চাই।’

logo-2-1757314069.png)
