Logo
×

রাজনীতি

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪০

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

লুকোচুরি নয় জাতীয় সংকট উত্তরণে সব রাজনৈতিক দল মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে 'জেলা আমির' সম্মেলনে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন– সরকারের দাবি, জ্বালানি সংকট নেই অথচ দেশের মানুষ ভোগান্তিতে বিপর্যস্ত। বিদ্যুৎ সংকটও তীব্র আকার ধারণ করেছে। যা সরকারের বক্তব্যের সাথে সাংঘর্ষিক ও প্রতারণামূলক। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস অবস্থা। জ্বালানি সংকট ও চাঁদাবাজির ফলে এ অবস্থা দাঁড়িয়েছে।

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ৭০ ভাগ গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হয়েছে। বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে না দিয়ে আবারও পুরোনো পথে হাঁটছে সরকার। জামায়াত আমির বলেন, দেশের এই সংকটকালে আন্দোলন ঠিক নয়। তবে জাতীয় সংসদে বিরোধীদলের কথা আমলে না নেয়ায় রাজপথে আন্দোলনে নামা ছাড়া উপায় নেই।