‘জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২৩:৩৬
পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকা অধ্যাদেশকে সংশোধন করে আইনে রূপ দিতে বিল পাস হয়েছে জাতীয় সংসদে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। কিন্তু সুনির্দিষ্ট কোন বিষয়ের উপর আপত্তির কথা জানাননি তিনি।
তবে তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র পক্ষ থেকে এই বিলের ওপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। সুনির্দিষ্ট কোন আপত্তি না থাকায় , বিল উত্থাপন করা মন্ত্রীকেও কোন বক্তব্য রাখতের দেননি স্পিকার। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

logo-2-1757314069.png)
