মবসম্রাট ইউনূস দেশে অশান্তি লাগিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি খুঁজছেন : আনিস আলমগীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশে অশান্তি লাগিয়েছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি বলেন, ‘নিজের দেশে অশান্তি লাগিয়ে মবসম্রাট, বিশ্ব বাটপার ইউনূস মধ্যপ্রাচ্যে শান্তি খুঁজছেন!’
বুধবার (৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আনিস আলমগীর লেখেন, ‘১৪ দিনের যুদ্ধবিরতির পর তার এই শান্তির ডাক এমনিতেই প্রাসঙ্গিকতা হারিয়েছে। যখন আগুন জ্বলছিল, তখন নীরবতা; আর আগুন কমতেই বিবৃতি—নিজেকে খবর বানানোর এই বাটপারি সবাই বোঝে। আর নিজের ঘর সামলাতে ব্যর্থ কেউ যখন বিশ্বশান্তির কথা বলে, তা স্বাভাবিকভাবেই ভণ্ডামি মনে হয়। হাসির খোরাক হয়। নিছক আত্মপ্রচারণা বলেই মনে হয়।’
তিনি লেখেন, ‘বিশ্বমঞ্চে গ্রহণযোগ্যতা অর্জন হয় ধারাবাহিক ভূমিকা দিয়ে, আমেরিকার দালালি করে গলায় নোবেল ঝোলালে হয় না, শুধু পরিচিতি দিয়েও হয় না। তাই এই আহ্বান বাস্তবের চেয়ে বেশি মতলবি। বাস্তবতার চেয়ে বেশি ভণ্ডামির উদাহরণ। তার চারপাশের ডাস্টবিনরা এটা বোধ হয় তাকে স্মরণ করিয়ে দেয়নি।’

logo-2-1757314069.png)
