মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বাবা-মেয়ে মিলে সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘প্রোজেক্ট হেইল মেরি’ উপভোগ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

logo-2-1757314069.png)
