Logo
×

রাজনীতি

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে গড়ে তুলতে চায় সরকার: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০০:৪৩

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে গড়ে তুলতে চায় সরকার: মির্জা ফখরুল

স্বল্প সুদে ও জামানতবিহীন ঋণ দেয়ার মাধ্যমে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তুলতে চায় সরকার। এমনটা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা এই দেশেরই নাগরিক এবং তাদের সমান অধিকার রয়েছে। তাদের কর্মমুখী প্রশিক্ষণের আওতায় এনে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে।

দলমত নির্বিশেষে বিভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের বিচ্ছিন্ন না ভেবে সবাইকে দেশের জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। এছাড়া, উদ্যোক্তা তৈরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব।