Logo
×

রাজনীতি

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০০:৪০

ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন ছাত্রদল নেতা আবিদ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সোয়া ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

সাক্ষাৎকালে আবিদুল ইসলাম খান তার লেখা ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ শীর্ষক বইটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উপহার দেন। ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, জুলাইয়ের চেতনা অপশাসন, স্বৈরশাসন ও মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপসহীন সংগ্রাম।

জুলাই আমার কাছে সম্মানের, জুলাই বিক্রয়যোগ্য নয়। তিনি আরো লেখেন, রক্তস্নাত জুলাইয়ের অভিজ্ঞতার ওপর লেখা আমার নিজ চোখে দেখা উত্তাল সময়ের সাক্ষ্যটুকু অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস স্যারের কাছে আজ পৌঁছে দিলাম। আবিদুল লেখেন, সব ভিন্নমতের মাঝেও জুলাই আমাদের ঐক্যের প্রতীক। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে জুলাইয়ের স্পিরিট বাঁচিয়ে রাখতে কাজ করে যাব।

গণতান্ত্রিক নতুন বাংলাদেশের মানুষের কাছে এটা আমাদের প্রতিজ্ঞা। বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান প্রফেসর মুহাম্মদ ইউনূস।