আত্মীয়-স্বজনের জন্য নয়, জনগণের স্বার্থে রাজনীতি করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:২১
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমি জনগণের স্বার্থে রাজনীতি করি। কোনো আত্মীয়-স্বজনকে চিনে কাজ করার সুযোগ নেই। জনগণই আমার প্রধান শক্তি। একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সংসদে যেতে পেরেছি।
আত্মীয়-স্বজনের জন্য নয়, জনগণের স্বার্থে রাজনীতি করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছবি : কালের কণ্ঠ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমি জনগণের স্বার্থে রাজনীতি করি। কোনো আত্মীয়-স্বজনকে চিনে কাজ করার সুযোগ নেই। জনগণই আমার প্রধান শক্তি। একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সংসদে যেতে পেরেছি। জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করতে হবে। আমাদেরকে সব ধরনের লোভ-লালসা থেকে বিরত থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।’ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এখনো ভোটের আঙুলের কালো ছাপ শুকায়নি, কিন্তু ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। বিএনপির ইশতেহারে যা রয়েছে, তার সবই ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।’ শামা ওবায়েদ বলেন, ‘১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গত ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র, রাজনীতি ও উন্নয়নের জন্য এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য যে সংসদ এতদিন অকার্যকর ছিল, তা আবার কার্যকর হয়েছে।

logo-2-1757314069.png)
