Logo
×

রাজনীতি

"দোসরের বক্তব্য শুনতে নয়, সংস্কার পরিষদ গঠনে সংসদে যাবে এনসিপি"

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:০৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম বলেছেন কোনো ফ্যাসিবাদের দোসরের বক্তব্য শোনার জন্য আগামী ১২ মার্চ  জাতীয় সংসদে যাবে না এনসিপি। আমরা সংসদে যাব গণভোটে বিপুলসংখ্যক মানুষের যে রায় এসেছে তার বাস্তবায়ন, উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের দোসর এই রাষ্ট্রপতিকে অপসারণ করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে এর বিচার হতে হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপ স্টেট ও দেশি-বিদেশি চক্রদেরও আইনের আওতায় আনতে হবে। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দবি করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, ঋণখেলাপিদের সংসদে স্থান দিয়ে এবং ‘ফ্যামিলি কার্ড’ দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন সম্ভব নয়। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি। যে সরকার হয়েছে সেই সরকার একটি অগণতান্ত্রিক সরকার। এই সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছে। এর আগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিএনপি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে দেশের অগ্রগতির মানদণ্ড ভেঙে দিতে চাচ্ছে।