বিরোধী দল ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে কিনা, জানালেন শিশির মনির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০০:৫৬
জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন না হলে বিরোধী দল ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১০ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে শিশির মনির বলেন, ‘জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না ইনশাআল্লাহ।’
এর আগে ২ মার্চ রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জুলাই সনদের প্রতি সম্মান জানাই এবং যে রাজনৈতিক সমঝোতা হয়েছ তার বাস্তবায়ন শুরু করতে চাই। সরকারি দল মৌখিকভাবে বিরোধী দলের কাছে ডেপুটি স্পিকার নির্বাচন করার প্রস্তাব দিয়েছে।

logo-2-1757314069.png)
