গালিগালাজে মানুষের পারিবারিক পরিচয় ও মূল্যবোধ প্রকাশ পায়: মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০০:৫৪
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্লোগান দিয়ে নিজেদের দাবি জানানো যেতে পারে, তবে দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিব্রত করার চেষ্টা করা উচিত নয়।
তিনি বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি স্থানে দেখলাম সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মাঠে নেমেছেন। কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার একটি নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারে ভোটের সরকার।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, এই সরকার কোটি মানুষের ভোটে নির্বাচিত সরকার। কেউ যদি নিজের দাবি-দাওয়া জানাতে চান, তাহলে অবশ্যই স্লোগান দিতে পারেন। কিন্তু দাবি জানানোর একটি নির্দিষ্ট পদ্ধতি ও সিস্টেম রয়েছে। সেই সিস্টেমে এসে দাবি তুলে ধরতে পারেন। দেশের এই অবস্থায় দয়া করে সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না। তিনি আরও বলেন, কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার লোভে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই পবিত্র রমজান মাসে দয়া করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না।

logo-2-1757314069.png)
