রিফাত রশিদকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেয়ার হুমকি আওয়ামীলীগের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৯:২২
বিভিন্ন মাধ্যমে জীবননাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ।
সোমবার সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।
রিফাত নিজের অভিযোগের কথা জানিয়ে লেখেন, "সকাল থেকে অসংখ্য নম্বর থেকে আমাকে আমার পরিবার সহ জীবন্ত আগুনে জ্বালিয়ে দেয়ার থ্রেট দিচ্ছে আওয়ামিলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমার পরিবার জীবননাশের শঙ্কায় আতঙ্কগ্রস্ত হয়ে পরেছে। আমি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি জানান সোমবার রাত ৯.৩০ টায় আইনী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে শাহাবাগ থানায় অভিযোগ দায়ের করা হবে।

logo-2-1757314069.png)
