শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৯:১০
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে দেখা করতে এবং তাদের পরিচয় নিশ্চিত করতে ভারতের কাছে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ।
সোমবার (৯ মার্চ) বিকেলে শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এসব কথা বলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। চলমান আছে। আমাদের সরকার মাত্র এসেছে। অবশ্যই আমরা গত ১৭ বছরে, বিশেষ করে জুলাইয়ে শিশুদের হত্যা করেছে শেখ হাসিনাসহ সবার বিচার আমরা চাই। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বিএনপি সরকার সচেষ্ট আছে, এটা চলমান থাকবে।’ ভারত থেকে জ্বালানি আনার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে অনেক ইস্যু আছে– আমরা ডিজেল চাচ্ছি, পানি চাচ্ছি, সীমান্ত হত্যা বন্ধ চাচ্ছি। ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। যেহেতু বাংলাদেশ নতুন সরকার এসেছে, তারা নতুনভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। একটা মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। তারা যেই কথাগুলো বলেছে, যদি ভালো কূটনীতি বা ডিপ্লোমেসি আমরা বজায় রাখতে চাই–তাদের কথাগুলো তাদের আলোকপাত করা উচিত।’

logo-2-1757314069.png)
