সুনামগঞ্জে ছাত্রশিবিরের নতুন সভাপতি ফাহিম, সেক্রেটারি মামুন
আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারহান শাহরিয়ার ফাহিম এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
২৭ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) সুনামগঞ্জ জেলা শিবিরের কার্যালয়ে আয়োজিত এক সদস্য সম্মেলনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সম্মেলনে উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে ফারহান শাহরিয়ার ফাহিম সভাপতি নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতি পরে আব্দুল্লাহ আল মামুনকে সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। এ সময় জেলার অন্যান্য দায়িত্বশীল ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নবনির্বাচিত সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম এর আগে জেলা শাখার সেক্রেটারি হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নব মনোনীত সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এর আগে জেলা অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বশীলরা ইসলামী সমাজ বিনির্মাণ এবং জেলার শিক্ষাঙ্গনগুলোতে সুস্থ ধারার রাজনীতি প্রসারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

logo-2-1757314069.png)
