ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরইমধ্যে আলোচনা চলছে সিটি নির্বাচন নিয়ে। কোন দলে কে কোন সিটিতে লড়াই করবেন সে আলোচনাও ফেসবুকে চলছে।
এরইমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ঢাকা-৬ আসনের এমপি ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন ইশরাক হোসেন। ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই বাজিমাত করেছেন এই তরুণ রাজনীতিবিদ।

logo-2-1757314069.png)
