Logo
×

রাজনীতি

একসঙ্গে কাজ করার প্রত্যয়: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৩

একসঙ্গে কাজ করার প্রত্যয়: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দুই নেতার মধ্যে এই টেলিফোনালাপ হয়।

​এ সময় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন উন্নয়নমূলক ইস্যুতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

​প্রধানমন্ত্রী তারেক রহমান এই শুভেচ্ছার জন্য দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, দুই বন্ধুপ্রতিম দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও মালয়েশিয়া ভবিষ্যতেও একযোগে কাজ করে যাবে।