Logo
×

রাজনীতি

সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা

Icon

হিশাম মাহমুদ, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৯

সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করলেন তারেক রহমান। বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে তাঁর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

​মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আজই প্রথম সচিবালয়ে তাঁর নির্ধারিত দপ্তরে বসেন এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

​উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে নতুন সরকার শপথ নেয় এবং রাতেই মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়। সাধারণত মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে হলেও, এবার প্রথম বৈঠকটি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অনুষ্ঠিত হলো।