‘সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কীভাবে হয়, গোটা জাতি তা দেখার অপেক্ষায়’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২
জুলাই অভ্যুত্থানের ‘লাল রক্তের’ ওপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কীভাবে হয়, তা দেখার জন্য গোটা জাতি অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, ‘জুলাই অভ্যুত্থানের লাল রক্তের উপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কীভাবে হয়, গোটা জাতি তা দেখার অপেক্ষায়। প্রিয় দেশবাসী, আপনাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন। এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই। চলো একসাথে গড়ি বাংলাদেশ।’ এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জামায়াত আমিরের বাসভবনে অনুষ্ঠিত ওই সাক্ষাতে দলের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. শফিকুর রহমান বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ৮২ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন।

logo-2-1757314069.png)
