Logo
×

রাজনীতি

নির্বাচনের ব্যানার-পোস্টার নিজেই সরান জামায়াত আমির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৮

নির্বাচনের ব্যানার-পোস্টার নিজেই সরান জামায়াত আমির

নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত আধুনিক এলাকা গড়ে তুলতে নির্বাচনী ব্যানার, পোস্টার ফেস্টুন নিজেই সরান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট করে বিষয়টি জানানো হয়।

সেই পোস্টে উল্লেখ করা হয়েছে, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত আধুনিক এলাকা গড়ে তুলতে শনিবার সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনী ব্যানার, পোস্টার ফেস্টুন নিজ হাতে সরাচ্ছেন। 

আর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন।

ঢাকা১৫ আসনে মোট ভোটার লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার লাখ ৭৯ হাজার ৬১৬ জন। নারী ভোটার লাখ ৭২ হাজার ৯৮ জন। আসনে তৃতীয় লিঙ্গের চারজন ভোটার আছেন। 

এই আসনে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, শফিকুর রহমান (দাঁড়িপাল্লা), শফিকুল ইসলাম খান (ধানের শীষ), সামসুল হক (লাঙ্গল), আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), খান শোয়েব আমান উল্লাহ (কলম), মোবারক হোসেন (একতারা), আশফাকুর রহমান (মোটরগাড়ি) নিলাভ পারভেজ (প্রজাপতি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীকে মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন।