Logo
×

রাজনীতি

তারেক রহমানকে বিমসটেক মহাসচিবের অভিনন্দন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৯

তারেক রহমানকে বিমসটেক মহাসচিবের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় তিনি তারেক রহমানকে এই উষ্ণ শুভেচ্ছা জানান।

বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর মহাসচিব তাঁর বার্তায় বিএনপির এই নিশ্চিত বিজয়ে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রশংসা করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয়লাভ করেছে। ছাড়া ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। দলটির শরিকেরা পেয়েছে তিনটি আসন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।