Logo
×

রাজনীতি

ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোট প্রার্থীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৬

ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোট প্রার্থীর

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি এই আসনের বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন জমা দিয়েছেন। একইসঙ্গে তারা প্রধান নির্বাচন কমিশনের কাছেও পুনঃগণনার আবেদন করবেন বলে জানান তিনি।

এবিএম সিরাজুল মামুন বলেন, নারায়ণগঞ্জের মানুষের আকাঙ্ক্ষা ছিল, মানুষ যেভাবে ভোট দিয়েছে; যেভাবে দেওয়াল ঘড়ির পক্ষে জোয়ার ছিল সেটার প্রতিফলন পাইনি। বিভিন্ন অভিযোগ অসংগতি আসছে আমরা লক্ষ করছি। জনগণ আমার ভোটাররা খুবই ব্যথিত এবং ক্ষুব্ধ। আমরা আশা করছি, ন্যায়বিচার পাব।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমাদের অভিযোগ হলো ইলেকট্রনিক মিডিয়াতে খবর আসছিল আমরা লাখ ১৪ হাজার ভোটে বিজয়ী হয়েছি। এটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সেই সঙ্গে আমাদের নিয়োগপ্রাপ্ত পোলিং এজেন্টরা কারচুপিসহ বিভিন্ন অভিযোগ করছেন, সেগুলো আমরা পরে বিস্তারিত বলব।

প্রসঙ্গত, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- আসন থেকে ১৩ হাজার ৬০৩ ভোটে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম।

ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীকে বি এম সিরাজুল মামুন পেয়েছেন লাখ হাজার ১৯৬ ভোট।