Logo
×

রাজনীতি

ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই: হাসনাত আবদুল্লাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭

ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই: হাসনাত আবদুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে ইনসাফ প্রতিষ্ঠা এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই নির্বাচন ছিল হাসনাত আবদুল্লাহ বনাম বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া প্লাস লুটারা ব্যবসায়ী প্লাস চাঁদাবাজ প্লাস মাদক সম্রাট প্লাস মাটিখোর প্লাস প্লাস ডট ডট ডট। তো আমি হাসনাত আবদুল্লাহ। আমার সঙ্গে জনতা ছিল। দিন শেষে জনতার আস্থাই এখানে বিজয়ী হয়েছে।

তিনি আরও বলেন, ‘জয় পেয়েছি। এখন ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইশত্রুর সঙ্গেও তা-ই। এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।

কুমিল্লা (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হাসনাত আবদুল্লাহ। বেসরকারি ফলাফলে দেখা গেছে, ১১৬টি কেন্দ্রের সব কটিতেই তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি ভোট পেয়েছেন।

শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।