Logo
×

রাজনীতি

জামায়াত প্রার্থীকে ৫৬ হাজার ভোটে হারালেন জোনায়েদ সাকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১

জামায়াত প্রার্থীকে ৫৬ হাজার ভোটে হারালেন জোনায়েদ সাকি

৫৬ হাজারেরও বেশি ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া- (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি তার দলীয় প্রতীক 'মাথাল'- পেয়েছেন ৯৬ হাজার ৩৪২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান ফলাফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীনদাঁড়িপাল্লা' প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬৭ ভোট।

এর আগে, বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে জামায়াত প্রার্থী তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন জোনায়েদ সাকি।