Logo
×

রাজনীতি

দিনভর নাটকীয়তার পর নাসীরুদ্দীনের বিরুদ্ধে জয়ী মির্জা আব্বাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২

দিনভর নাটকীয়তার পর নাসীরুদ্দীনের বিরুদ্ধে জয়ী মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ঢাকা- আসনে দিনভর নানা নাটকীয়তার পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। 

শুক্রবার ভোররাত পৌনে ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা- আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন।

অন্যদিকে, ঢাকা- আসনে এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন হাজার ৫৫৫টি।