খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে আলি আসগর লবি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৬০৮ ভোট।
ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। এদের মধ্যে ১ লাখ ৯৯ হাজার ৩৫৪ জন পুরুষ ও নারী ২ লাখ ৩ হাজার ৪৪৩ এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

logo-2-1757314069.png)
