নির্বাচন ঘিরে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৭
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে
টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায়
হস্তক্ষেপ করা হচ্ছে বলে
অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন
পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব
ভূঁইয়া।
বুধবার
(১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর
কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
তিনি এ অভিযোগ করেন।
আসিফ
বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায়
অস্ত্র মজুদ করা হচ্ছে।
যেসব জায়গায় অস্ত্র মজুদ করা হয়েছে,
সেসব স্থানে বুধবার রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান তিনি।
তিনি
আরও বলেন, ভোটারদের সাথে অর্থ লেনদেন
করলে তা নিশ্চয়ই অপরাধ।
তবে অর্থ পরিবহন সঙ্গে
রাখার কথা বলে অর্থ
ছিনতাই করছে একটি দলের
লোকজন। সেজন্য অর্থ পরিবহনের ফলে
হেনস্তা না করে প্রশাসনের
নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন
বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ।
অন্যদিকে,
দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি
প্রশাসন। এতে শঙ্কা তৈরি
হয়। সার্জিস আলমের গাড়িবহরেও হামলার চেষ্টা করা হয়েছে। সহিংসতার
রাজনীতি চাই না।

logo-2-1757314069.png)
