ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে নির্বাচনের আগ মুহূর্তে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি হাসপাতালে ভর্তি হন।
বিএনপির এ নেতাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম নয়।
তবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন রুহুল কবির রিজভী। তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব।

logo-2-1757314069.png)
