বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ: রোববার নাহিদ, সোমবার মামুনুল হক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭
আসন্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও
গণভোট সামনে রেখে রাজনৈতিক দলের
প্রধানেরা জাতির উদ্দেশে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দিতে আবেদন
করেছেন। এরই ধারাবাহিকতায় জাতীয়
নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খেলাফত
মজলিসের আমির মামুনুল হক
বিটিভিতে ভাষণ দেবেন।
রোববার
নাহিদ ইসলাম ও সোমবার মামুনুল
হক ভাষণ দেবেন বলে
নিজ নিজ দলের পক্ষ
থেকে জানানো হয়েছে।
শনিবার
(৭ ফেব্রুয়ারি) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া
কমিটির প্রধান মাহবুব আলম জানিয়েছেন, রোববার
বেলা ২টায় বিটিভিতে নাহিদ
ইসলামের ভাষণ রেকর্ড করা
হবে। সম্প্রচারের সূচি বিটিভি কর্তৃপক্ষ
এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তাঁরা ধারণা করছেন, সন্ধ্যা ৭টায় ভাষণটি সম্প্রচার
হতে পারে।
৪ ফেব্রুয়ারি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব
ভূঁইয়ার সই করা চিঠিতে
নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিটিভিতে
ভাষণের স্লট চেয়ে আবেদন
করা হয়।

logo-2-1757314069.png)
